বিএনএ, ঢাকা: একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা আজ থেকে তাদের আমানতের অর্থ ফেরত পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রথম পর্যায়ে সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত দেওয়া হবে।
একীভূত ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে জানায়, যেসব সাধারণ গ্রাহকের আমানত দুই লাখ টাকা পর্যন্ত, তাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। ‘আমানত সুরক্ষা আইন’-এর আওতায় এই অর্থ যে কোনো সময় পুরোটা তোলা যাবে। যাদের আমানত দুই লাখ টাকার বেশি, তাদের ক্ষেত্রে অর্থ তোলা যাবে কিস্তিতে। শুধু চলতি ও সঞ্চয়ী আমানত নির্দিষ্ট মেয়াদে তুলতে পারবেন গ্রাহকেরা। এ ক্ষেত্রে পুরো টাকা তুলতে ২৪ মাস পর্যন্ত সময় লেগে যাবে।
বিএনএ/ ওজি
![]()
