বিএনএ, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় চারজনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে পুঠিয়ার জল মলিয়া বাজারে দুর্ঘটনাটি ঘটে।এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন ।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ২ কিলোমিটার। বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজ করছে।
সূত্র আরও জানায়, ট্রাকটি বাজারের ভেতরে ঢোকার পর হঠাৎ উল্টে যায়। খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে পুঠিয়া ও নাটোর ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
বিএনএ/ ওজি
![]()
