16 C
আবহাওয়া
৫:৩৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৬
Bnanews24.com
Home » জ্বালানি তেলের দাম কমলো

জ্বালানি তেলের দাম কমলো


বিএনএ, ঢাকা:চার ধরনের  জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমানো হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত  প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এ দাম বুধবার দিনগত মধ্যরাত (১ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে।

জানুয়ারি মাসে ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে দুই টাকা কমে হয়েছে ১০২ টাকা। এছাড়া দুই টাকা কমে প্রতি লিটার অকটেন ১২৪ টাকা থেকে ১২২ টাকা এবং পেট্রোল ১২০ টাকা থেকে ১১৮ টাকা হয়েছে।

কেরোসিনের দাম প্রতি লিটার ১১৬ টাকা থেকে ২ টাকা কমে হয়েছে ১১৪ টাকা। যা ফর্মুলা অনুযায়ী পেট্রোলের দাম থেকে চার টাকা কম।

সর্বশেষ গত ১ ডিসেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বাড়ানো হয়েছিল।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ